মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৮ দিন পর চট্টগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার ভৌগোলিক বিচ্ছিন্নতায় তিন উপজেলায় বিভক্ত কালাইম গ্রাম সিলেট নগরজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কায় উদ্বেগ ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে অবৈধভাবে বালু-মাটি ভর্তি তিনটি ট্রাক আটক, দুইজন জেলহাজতে

সুনামগঞ্জে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে পরিবহণের সময় বালু-মাটি ভর্তি তিনটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় বালু-মাটি উত্তোলনে জড়িত থাকার অভিযোগে দুইজন শ্রমিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আম্বর পয়েন্ট এলাকা থেকে ট্রাকগুলো আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকার ধলাই মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৪) এবং ছাত্তারকোনা গ্রামের কাছম আলীর ছেলে মাসুক মিয়া (২১)।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

তিনি আরও জানান, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৮ দিন পর চট্টগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভৌগোলিক বিচ্ছিন্নতায় তিন উপজেলায় বিভক্ত কালাইম গ্রাম

সিলেট নগরজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কায় উদ্বেগ

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড