বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা পলিসি সামিট অনুষ্ঠানে - ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
advertisement
সিলেট বিভাগ

ভিলেজ প্লাটফর্ম স্থানান্তর দাবিতে তাহিরপুরে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাড়ালা গ্রামের দক্ষিণে সরকারিভাবে ভিলেজ প্লাটফর্ম (খলা) নির্মাণকাজ বন্ধ করে একই দাগের উত্তর পাশে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন মাড়ালা গ্রামবাসী।

শনিবার বিকালে মাড়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রামের প্রবীণ ব্যক্তি মফিজুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন তানভির হাসান বাবলু, মাওলানা সাইদুল ইসলাম, রুবেল আহমেদ, রফিকুল ইসলাম, আলীনুর মিয়া, রাফিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর ৬ জানুয়ারি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  বরাবর এবং তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর ভিলেজ প্লাটফর্ম স্থানান্তরের দাবি জানিয়ে গ্রামবাসীর পক্ষে সাইদুল ইসলাম লিখিত অভিযোগ দেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ না নেওয়ার কারণে মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামের দক্ষিণে যে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হচ্ছে নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমাদের গ্রামবাসীর উপকারে আসবে অবশ্যই। কিন্তু গ্রামবাসীর সাথে পরামর্শ না করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মাণ করার কারণে কোন উপকারে আসবে না। এতে গ্রামের লোকজনের অসুবিধা সৃষ্টি হবে। এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মিত হলে গবাদি পশু চলাচলে সমস্যাসহ বৈশাখ মাসে বোরো ফসলের ধান গোলায় তুলতে চরম দুর্ভোগ পোহাতে হবে। দক্ষিণে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হলে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটিও বন্ধ হয়ে যাবে।
 
বক্তারা বলেন, গ্রামবাসীর সুবিধার কথা বিবেচনা করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণ থেকে সরিয়ে উত্তর দিকে তিন থেকে চারশ ফুট দূরে নির্মাণ করতে হবে।  অন্যতায় এই মানববন্ধন কর্মসূচির পরবর্তীতে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা

পলিসি সামিট অনুষ্ঠানে ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের

সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ

আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক

কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি

নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ