বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা পলিসি সামিট অনুষ্ঠানে - ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে পর্যটকবাহী বাস থেকে ভারতীয় পণ্য উদ্ধার, আটক ১

জৈন্তাপুরে পর্যটকবাহী বাস তল্লাশী করে ভারতীয় চোরাচালানসহ দু'জনকে আটক করেছে পুলিশ। 

শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে একটি পর্যটকবাহী বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৭৩৭০) তল্লাশি করে নরসিংদী জেলার বাসিন্দা আল-আমিন (৩৩) কে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৯ হাজার টাকা।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে আরেকটি চেকপোস্ট পরিচালনা করেন উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পুলিশ সদস্যরা। 

এ সময় একটি পর্যটকবাহী বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৯১৯৩) তল্লাশিকালে একজন কৌশলে পালিয়ে গেলেও গাজীপুরের বাসিন্দা মো. সিয়াম (১৯) কে আটক করতে সক্ষম হয় পুলিশ। 

তার হেফাজত থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে কিটক্যাট ফোর ফিঙার চকলেট ৩৫০ পিস, কিটক্যাট থ্রি ফিঙার চকলেট ৪৫০ পিস, বেঞ্জো চকলেট ৯০ প্যাকেট এবং কাভেরি মেহেদী ৯৫ বক্স। উদ্ধারকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পৃথক দুই অভিযানে আটক দুইজন ও পলাতক একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা

পলিসি সামিট অনুষ্ঠানে ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের

সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ

আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক

কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি

নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ