বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন ছাতকের রামিসা কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা গোলাপগঞ্জ পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি, ভূমিমন্ত্রীকে এমপি মিলনের চিঠি আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চুনারুঘাটের বাগানগুলোতে প্রচারণা তুঙ্গে শান্তিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে গুরুত্ব জামালগঞ্জে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা জামালগঞ্জে নৌকাডুবি: মোবাশ্বিরের লাশ উদ্ধার, নিখোঁজ মারুফ
advertisement
সিলেট বিভাগ

ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি, ভূমিমন্ত্রীকে এমপি মিলনের চিঠি

সুনামগঞ্জের ছাতক পৌরসভায় পৃথক পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ভূমিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

আবেদনে সংসদ সদস্য উল্লেখ করেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ছাতক পৌরসভার জনসংখ্যা প্রায় ৫০ হাজার। ঐতিহ্যবাহী এ পৌরসভা ব্যবসা-বাণিজ্যের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, আকিজ প্লাস্টিক কারখানা, নিটল-নিলয় ও বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

এত গুরুত্বপূর্ণ ও জনবহুল পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে কোনো পৃথক পৌর ভূমি অফিস নেই বলে আবেদনে উল্লেখ করা হয়। ফলে ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে পৌরবাসীকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। এতে সাধারণ মানুষকে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।

আবেদনে ছাতক পৌরবাসীর ভূমিসংক্রান্ত সেবা সহজ ও হাতের নাগালে পৌঁছে দিতে পৌরসভায় পৃথক ভূমি অফিস স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। এ বিষয়ে তিনি ভূমিমন্ত্রীর সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন।

পৌরসভায় পৃথক ভূমি অফিস স্থাপিত হলে স্থানীয় বাসিন্দাদের ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

▐ এই সম্পর্কিত আরো

ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন ছাতকের রামিসা

কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোলাপগঞ্জ পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান

শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক

বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি, ভূমিমন্ত্রীকে এমপি মিলনের চিঠি

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চুনারুঘাটের বাগানগুলোতে প্রচারণা তুঙ্গে

শান্তিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে গুরুত্ব

জামালগঞ্জে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

জামালগঞ্জে নৌকাডুবি: মোবাশ্বিরের লাশ উদ্ধার, নিখোঁজ মারুফ