বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন ছাতকের রামিসা কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা গোলাপগঞ্জ পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি, ভূমিমন্ত্রীকে এমপি মিলনের চিঠি আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চুনারুঘাটের বাগানগুলোতে প্রচারণা তুঙ্গে শান্তিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে গুরুত্ব জামালগঞ্জে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা জামালগঞ্জে নৌকাডুবি: মোবাশ্বিরের লাশ উদ্ধার, নিখোঁজ মারুফ
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের জামালগঞ্জে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তাঁদের এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের মফিজনগর গ্রামে শারমিন বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার এবং পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে বেকারির মালিক গোলাপ মিয়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই দিন উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজারে অভিযান চালিয়ে ইকবাল ফার্মেসির মালিক ফরহাদ সোহেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা শরিফ উদ্দিন, নমুনা সংগ্রহকারী সরকারি কর্মকর্তা বিধান চন্দ্র দাস, নিরাপদ খাদ্য পরিদর্শক তাপস চক্রবর্তী, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছবির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মুজিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ জামালগঞ্জ থানা-পুলিশ ও আনসার সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন ছাতকের রামিসা

কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোলাপগঞ্জ পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান

শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক

বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি, ভূমিমন্ত্রীকে এমপি মিলনের চিঠি

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চুনারুঘাটের বাগানগুলোতে প্রচারণা তুঙ্গে

শান্তিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে গুরুত্ব

জামালগঞ্জে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

জামালগঞ্জে নৌকাডুবি: মোবাশ্বিরের লাশ উদ্ধার, নিখোঁজ মারুফ