বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন ছাতকের রামিসা কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা গোলাপগঞ্জ পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি, ভূমিমন্ত্রীকে এমপি মিলনের চিঠি আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চুনারুঘাটের বাগানগুলোতে প্রচারণা তুঙ্গে শান্তিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে গুরুত্ব জামালগঞ্জে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা জামালগঞ্জে নৌকাডুবি: মোবাশ্বিরের লাশ উদ্ধার, নিখোঁজ মারুফ
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ের ইউপি চেয়ারম্যান একরার হোসেন ফের বরখাস্ত

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেনকে আবারও সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। অস্ত্র আইনে করা একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেনের বিরুদ্ধে করা জিআর মামলা নম্বর ২২০/২০২৫-এর অভিযোগপত্র The Arms Act, 1878-এর সংশ্লিষ্ট ধারায় আদালত গ্রহণ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হয়েছে।

এ অবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এর আগে, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি একটি উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে একরার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই বরখাস্তের আদেশ স্থগিত করা হয়।

এবার অস্ত্র আইনের মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় দ্বিতীয় দফায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

▐ এই সম্পর্কিত আরো

ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন ছাতকের রামিসা

কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোলাপগঞ্জ পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান

শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক

বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি, ভূমিমন্ত্রীকে এমপি মিলনের চিঠি

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চুনারুঘাটের বাগানগুলোতে প্রচারণা তুঙ্গে

শান্তিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে গুরুত্ব

জামালগঞ্জে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

জামালগঞ্জে নৌকাডুবি: মোবাশ্বিরের লাশ উদ্ধার, নিখোঁজ মারুফ