বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে ব্যাটারি গলিয়ে সিসা উৎপাদন, পরিবেশ অধিদপ্তর জানে না! জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও জাদুঘর স্থাপনের ঘোষণা সংস্কৃতি মন্ত্রীর মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী? শান্তিগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৮ উদ্যোক্তাকে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, কক্ষ নির্মাণে অনুদানের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১
advertisement
সিলেট বিভাগ

জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও জাদুঘর স্থাপনের ঘোষণা সংস্কৃতি মন্ত্রীর

দেশের পর্যটন শিল্পের বিকাশ ও ইতিহাস সংরক্ষণের স্বার্থে প্রাচীন জৈন্তিয়া রাজ্যের হারিয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি এসব ঐতিহাসিক পুরাকীর্তি দর্শনার্থীদের কাছে তুলে ধরতে জৈন্তাপুর সদরে একটি পূর্ণাঙ্গ জাদুঘর (মিউজিয়াম) স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় সিলেটের জৈন্তাপুর সদরের নিজপাট নগরীতে অবস্থিত উপমহাদেশের সর্বশেষ স্বাধীন জৈন্তিয়া রাজ্যের ঐতিহাসিক বিচারালয় পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পরিদর্শন শেষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ঐতিহাসিক জৈন্তিয়া রাজ্যের সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশে বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে প্রাচীন রাজধানী নিজপাট নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নিদর্শনগুলো সংস্কারের পাশাপাশি জৈন্তাপুরে একটি আধুনিক মিউজিয়াম নির্মাণ করা হবে।

এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের ধারক এই জৈন্তিয়া রাজ্যের পুরাকীর্তিগুলো যথাযথভাবে সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্ম নিজেদের শেকড় ও সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এসব প্রাচীন নিদর্শন সংস্কারের কাজ শুরুর তাগিদ দেন।

পরিদর্শনকালে উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের (কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ) আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর এবং জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা।

এছাড়া স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাসিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

 

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে ব্যাটারি গলিয়ে সিসা উৎপাদন, পরিবেশ অধিদপ্তর জানে না!

জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও জাদুঘর স্থাপনের ঘোষণা সংস্কৃতি মন্ত্রীর

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী?

শান্তিগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৮ উদ্যোক্তাকে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, কক্ষ নির্মাণে অনুদানের ঘোষণা

সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১