রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার ৩ দিনের আল্টিমেটাম পেল সিলেট জেলা ও মহানগর যুবদল জামালগঞ্জে নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন এসআরএফসি - কোম্পানীগঞ্জে পাড়ুয়া প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত ১২ ডিসেম্বর সফর - ২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আগুনের অভিযোগে দুই যুবক আটক পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ 'জাতীয় শয়তান': রিজভী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ-মৌলভীবাজার যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন জামালগঞ্জের মাহবুবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ বলে ফেসবুকে হুমকিমূলক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দায়ের করা নাশকতার চেষ্টার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে আতাউস সামাদকে গ্রেপ্তার করেন। সম্প্রতি পুলিশের দায়ের করা নাশকতার চেষ্টার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

এরপর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে দেওয়া তাঁর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবেও একসময় তাঁর নাম আলোচনায় আসে। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়েও তাঁর আগ্রহের কথা জানা যায়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ

পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

৩ দিনের আল্টিমেটাম পেল সিলেট জেলা ও মহানগর যুবদল

জামালগঞ্জে নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন এসআরএফসিকোম্পানীগঞ্জে পাড়ুয়া প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

১২ ডিসেম্বর সফর২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আগুনের অভিযোগে দুই যুবক আটক

পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ 'জাতীয় শয়তান': রিজভী

১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জ-মৌলভীবাজার যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন জামালগঞ্জের মাহবুবুর রহমান