ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
আহত দুই ভাই হলেন উপজেলার চরমহল্লা ইউনিয়নের আহারগাঁও গ্রামের আছাব আলীর ছেলে বাপ্পা (১৮) ও হৃদয় (১৭)।
গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়া বাজার ইউনিয়নের কাইতকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানাগেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চরমহল্লা ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য আনোয়ারা বেগম।