ছাতকে পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আব্দুল কাইয়ুম (২৯)। তিনি ছাতক উপজেলার জাউয়া এলাকার মৃত মিয়াধন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন পিপিএম এবং জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) মো. মনজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় জিআর-৩৬৪/২২ (সদর) মামলায় দুই বছরের কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়।
পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।