বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে অংশীজনদের কর্মশালা জামালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা পরিহার করে মানবিক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ র‍্যালি বের করা হয়। উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, রুহুল আমিন খান, লুতফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, আশরাফুজ্জামান বাদশা ও মোহাম্মদ আলী।

এ ছাড়া বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক সুহেল মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ এবং পাইলগাঁও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বক্তারা যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত যুবদলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বক্তারা আরও বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদল রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

পথসভার সভাপতি আবুল হাশিম ডালিম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, দিলু মিয়া ও শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি হারুনুর রশিদ ও সদস্যসচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ ও সদস্যসচিব শামসুল ইসলাম জাবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌর পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার কর্মসূচির উদ্বোধন করেন। এতে যুবদল ও বিএনপি পরিবারের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ রক্তদান করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেটের মুজিব জাহান রক্তকেন্দ্র রক্ত সংগ্রহ করে।

এদিকে একই উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের উদ্যোগে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। র‍্যালি শেষে পৌর পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া। যুগ্ম আহ্বায়ক তারেক মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়া ও আবুল হোসেন রাব্বি। এতে পৌর যুবদল ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

▐ এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা

ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে অংশীজনদের কর্মশালা

জামালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা