বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে অংশীজনদের কর্মশালা জামালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জামালগঞ্জ রিভার ভিউ পার্কে উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রুকনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষরপ্রাপ্ত) মো. আজিজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি ও আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, আহ্বায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্যসচিব আসাদ নূর সাদী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. লিয়াকত ও এমদাদুর রহমান হিরন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাচনা বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদুল ইসলাম, ফেনারবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, বেহেলী ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল ইসলাম নয়ন, ভীমখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিক নূর, উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সাচনা বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের ও বেহেলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওয়াসিম আখরামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামসহ দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তাঁদের দাবি, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাঁরা রাজপথের আন্দোলন থেকে সরে যাননি।

বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপির নেতৃত্বকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে একটি র‍্যালি বের হয়ে জামালগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা

ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে অংশীজনদের কর্মশালা

জামালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা