বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
advertisement
সিলেট বিভাগ

ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

সুনামগঞ্জের ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের বাসার কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিনের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য নোমান ইমদাদ কাননের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন মিয়া তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ তাহিদ, আব্দুল কাইয়ুম ও ফয়জুল আহমদ পাবেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ এবং পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আব্দুল মোনেম মামনুন।

এ ছাড়া বক্তব্য দেন দোয়ারাবাজার ইউনিয়ন যুবদল নেতা আব্দুস শহিদ শিপলু, ছাতক সদর ইউনিয়ন যুবদল নেতা নিজাম উদ্দিন, নোয়ারাই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, যুবদল নেতা গোলাম রব্বানী, সিংচাপইড় ইউনিয়ন যুবদল নেতা রাজিকুল ইসলাম, জাউয়াবাজার ইউনিয়ন যুবদল নেতা সুয়েব আহমদ এবং নোয়ারাই ইউনিয়ন যুবদল নেতা রুমান তালুকদার।

বক্তারা যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত যুবদলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বক্তারা আরও বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালারুকা ইউনিয়ন যুবদল নেতা রবিউল হাসান।

এ সময় বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, নুরুল হোসেন, কুতুবুর রহমান, মাসুক মিয়া, আব্দুল আজিজ, ছায়াদ মিয়া, জাসাসের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ, যুবদল নেতা মজনু মিয়া, সিরাজ মিয়া, বিপ্লব পাল, দিলোয়ার হোসেন ইমরান, পৌর যুবদল নেতা রাহেল আহমদ, রুহুল আমিন রাহুল, রনি সরকার, সম্রাট বর্ধন, তমাল ঘোষ, তুহিন আহমেদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ

বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা

ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি