মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সিলেটে ভারতীয় মদসহ আটক ২ ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় শুকুর মিয়া (৪১) ও রফিক মিয়া (৩৬) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জালালাবাদ থানাধীন ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও লামাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা কলমদর আলীর বাড়ির উত্তর পাশে শিবের বাজার থেকে বাগজোর-কোম্পানীগঞ্জগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মুকিত মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিলেট-থ-১১-২৮১০ নম্বরের একটি সিএনজি অটোরিকশা থেকে ১৮ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকাসহ মোট ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। 

এ সময় মদ বহনের অভিযোগে সিএনজিতে থাকা শুকুর মিয়া ও রফিক মিয়াকে আটক করা হয়।

আটক শুকুর মিয়া (৪১) সিলেটের জালালাবাদ থানাধীন দখড়ী গ্রামের মৃত জমশিদ আলীর ছেলে। অপর আটক রফিক মিয়া (৩৬) সুনামগঞ্জ সদর থানাধীন কলাইয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে। তিনি বর্তমানে সিলেটের জালালাবাদ থানাধীন ধনপুর গুচ্ছগ্রামে (সরকারি আশ্রয়ণ প্রকল্প) বসবাস করেন।

এ ঘটনায় জালালাবাদ থানায়  মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়।

পুলিশ জানায়, আটক দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক

প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া

সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে

সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা

কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি