বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক, জেলা বিএনপি নেতা মো. আকবর আলী ও মো. রেজাউল হক, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালার চান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু ও সুহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর জালাল মন্টি এবং সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে যুবদল প্রস্তুত রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বলেও তাঁরা উল্লেখ করেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, বিএনপি, যুবদলসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।