সুনামগঞ্জের ছাতকের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, ছাতক সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট নাট্য সংগঠক ও ব্যাংকার বাবু ধীরাজ কুমার দাস আর নেই। তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টা ৫৭ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ২টায় ছাতক কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
ধীরাজ কুমার দাসের মৃত্যুতে ছাতকের সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন ছাতক সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক সংগীত একাডেমির সাধারণ সম্পাদক ও ব্যাংকার শামছুল আলম নাদিম, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সেলিম মাহবুব, প্রবাহ নাট্য চক্রের সভাপতি এনাম আহমেদ চৌধুরী ইমন ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তমাল পোদ্দার।
এ ছাড়া শোক জানিয়েছেন ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক অধ্যাপক হরিদাস রায়, সহসভাপতি ও নাট্যকার বাবুল পাল, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক ও সাধারণ সম্পাদক বাবুল রায়, সুনামগঞ্জ জেলা পূজা কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারী ও সাধারণ সম্পাদক দুলন তরফদার, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কালীদাস পোদ্দার ও সাধারণ সম্পাদক সৌরভ দাস।
শোক প্রকাশকারীদের মধ্যে আরও রয়েছেন শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট পীযুষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, ছাতক উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস ও সদস্যসচিব সুমন দেবনাথ, ছাতক কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি সুষেন দে, সহসভাপতি বিজয় পোদ্দার ও সাধারণ সম্পাদক দুলাল মণ্ডল।
এ ছাড়া ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি বিজিত রঞ্জন কর, সাধারণ সম্পাদক বদরুল আমিন রুবেল, সহসভাপতি ও সংগীত শিক্ষক অজিত কুমার দাস, সপ্তক সংগীত বিদ্যালয়ের পরিচালক অমরেশ সরকার সঞ্জু, মেটোসুর সংগীত বিদ্যালয়ের পরিচালক মুকুল কান্তি দে, সুরনিকেতনের পরিচালক অতিন্দ্র দেবনাথ টুটুল, থিয়েটার ছাতকের প্রতিষ্ঠাতা সদস্য ও যুক্তরাষ্ট্রপ্রবাসী শিমুল দত্ত ময়না, সদস্য ভাস্কর দত্ত ও মুকুল আচার্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।
শোকবার্তায় তাঁরা বলেন, ধীরাজ কুমার দাসের আকস্মিক মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ছাতকের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তাঁরা গভীর সমবেদনা জানান।