রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল প্রেসক্লাব কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদী সভা সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মদ আটক ঐতিহ্য হারানোর পথে কুলাউড়ার মনিপুরী তাঁত শিল্প
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মদ আটক

সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫ টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচড় ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় আশাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৩/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পেচাকোনা নামক স্থান হতে ৭৪ বোতল ভারতীয় মদ আটক করে।

এদিকে, সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় লাউরগড় বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৪/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মোকসেদপুর নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। 

এছাড়া রাত ১০ টা ১০ মিনিটের সময় আরেকটি অভিযানে তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় চাঁনপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০২/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারেকটিলা নামক স্থান হতে ৯৩ বোতল ভারতীয় মদ আটক করা হয়। ভিন্ন ভিন্ন অপারেশনে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর ৩টি বিওপি কর্তৃক সর্বমোট ১৯১ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার

কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল প্রেসক্লাব

কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১,

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা

কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদী সভা

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মদ আটক

ঐতিহ্য হারানোর পথে কুলাউড়ার মনিপুরী তাঁত শিল্প