রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল প্রেসক্লাব কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদী সভা সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মদ আটক ঐতিহ্য হারানোর পথে কুলাউড়ার মনিপুরী তাঁত শিল্প বড়লোখা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদী সভা

তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের যুবকদের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

রোববার (১৮ অক্টোবর) বেলা ২টায় ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আতিকুর রহমান রুয়েব ও যুবক খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বাছিত।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক নুর আহমেদ মনাই, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার, ক্রীড়াবিদ সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট মহল্লার মুরব্বি ও যুবসমাজের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এ থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার

কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল প্রেসক্লাব

কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১,

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা

কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদী সভা

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মদ আটক

ঐতিহ্য হারানোর পথে কুলাউড়ার মনিপুরী তাঁত শিল্প

বড়লোখা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক