রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল প্রেসক্লাব

সিলেটের কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব। রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদরাসার মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল মোছাব্বির, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম মাসরুর, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদরাসার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, উপজেলা পাথর বহনকারী বারকি শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি সাকির মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ রাসেল আহমেদ, শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক এবং প্রেসক্লাবের সহসভাপতি মাসুক রানা, মিল মালিক সমিতির প্রচার সম্পাদক মুর্শেদ আলম এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বিশিষ্ট মুরব্বি আব্দুল বাছির ও আব্দুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আহমদ, মাদরাসার মুহতামিম হাফেজ হোসাইন আহমদ ও শিক্ষা সচিব মুফতি মাহমুদুল হাসান।

বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। সাংবাদিকতার পাশাপাশি মানবসেবায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে মাদরাসা শিক্ষার উন্নয়ন ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. শরীফ আহমদ, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য এখলাছ আলী ও ইফতেখার মাহমুদ পাভেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার