মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
advertisement
স্বাস্থ্য ও চিকিৎসা

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি অক্টোবরের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে প্রাণহানি ১০০ ছাড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৮ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা সিটির বাইরের হাসপাতালে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে দুজন এবং সিলেটে একজন চিকিৎসাধীন ছিল।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতেও মারা যায় দুজন। এরপর মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ১০৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের মৃত্যু হলো।


গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৩২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৩১ জন। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৫ জন।

ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে খুলনায়, ২৯০ জন। এ ছাড়া রাজশাহীতে ২০০, বরিশালে ১৯৯, চট্টগ্রামে ১৬১, ময়মনসিংহে ৯৩, সিলেটে ১৫ এবং রংপুরে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬ হাজার ২৬ জন।

 

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর

বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর

শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ

রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা

কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন