রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান থেকে বাদ পরীমনি আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬ সিলেটের বিভাগীয় কমিশনার - জাতীয় সংকট ও প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পর্ব ১: বিভাগীয় কমিশনার অফিসের পরিচয়ে পাসপোর্টের রমরমা ‘চ্যানেল বাণিজ্য’ সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা
advertisement
স্বাস্থ্য ও চিকিৎসা

ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ১০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩২৪ জন।

 এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। 

 
এ ছাড়া জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের এখন পর্যন্ত মারা গেছে আরও ৫ জন।

 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৩৬ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৪ হাজার ৩৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ২ হাজার ৬৮৩ জন।

 

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। 

 

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪, রংপুরে ৩৪ এবং সিলেটে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

সিলেটের বিভাগীয় কমিশনারজাতীয় সংকট ও প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

পর্ব ১: বিভাগীয় কমিশনার অফিসের পরিচয়ে পাসপোর্টের রমরমা ‘চ্যানেল বাণিজ্য’

সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই

সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা