শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর আবাসিক গ্যাস সংযোগ চালু হলে গোলাপগঞ্জে অগ্রাধিকার: এমপি এমরান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মামের রুট নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩ অবৈধ বালু উত্তোলন: গোয়াইনঘাটে ৪ মেশিন ধ্বংস, জরিমানা সাড়ে ৩ লাখ কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশায় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের উদ্যোগে এবং মানবিক মানুষের অর্থায়নে সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ১৫০টি দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, বিএনপি নেতা মজিবুর রহমান মজুমদার, স্থানীয় চেয়ারম্যান জুবায়ের হিমু, মেহেদী হাসান, উজ্জ্বল মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি ও নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার চেতনাকে আরও জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

▐ এই সম্পর্কিত আরো

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর

আবাসিক গ্যাস সংযোগ চালু হলে গোলাপগঞ্জে অগ্রাধিকার: এমপি এমরান

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মামের রুট নিয়ে নতুন সিদ্ধান্ত

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

অবৈধ বালু উত্তোলন: গোয়াইনঘাটে ৪ মেশিন ধ্বংস, জরিমানা সাড়ে ৩ লাখ

কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম