শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
আবাসিক গ্যাস সংযোগ চালু হলে গোলাপগঞ্জে অগ্রাধিকার: এমপি এমরান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মামের রুট নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩ অবৈধ বালু উত্তোলন: গোয়াইনঘাটে ৪ মেশিন ধ্বংস, জরিমানা সাড়ে ৩ লাখ কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম জুড়ীতে এমপি মিঠুর অর্থায়নে ৬০০ নারী চা শ্রমিক পেলেন রেইনকোট উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০
advertisement
সিলেট বিভাগ

কলাপাতার নিচে লুকানো ছিল মাদক, জৈন্তাপুরে ট্রাকসহ আটক ৩

সিলেটের জৈন্তাপুরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্টে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ট্রাকের ওপর কলাপাতার নিচে কৌশলে লুকিয়ে মাদকগুলো পরিবহন করা হচ্ছিল।

জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানায়, অভিযানে ৬৪৮ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০টি ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৮ হাজার টাকা।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৭১ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশের হিসাবে ট্রাকটির আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। একই সঙ্গে নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন—নওগাঁর পোরশা উপজেলার শিষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদ। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়া, এএসআই রুহুল আমিনসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘হরিপুর চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।’

তিনি জানান, আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং আদালতে সোপর্দ করা হবে।

সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান ওসি।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

▐ এই সম্পর্কিত আরো

আবাসিক গ্যাস সংযোগ চালু হলে গোলাপগঞ্জে অগ্রাধিকার: এমপি এমরান

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মামের রুট নিয়ে নতুন সিদ্ধান্ত

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

অবৈধ বালু উত্তোলন: গোয়াইনঘাটে ৪ মেশিন ধ্বংস, জরিমানা সাড়ে ৩ লাখ

কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম

জুড়ীতে এমপি মিঠুর অর্থায়নে ৬০০ নারী চা শ্রমিক পেলেন রেইনকোট

উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০