শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর আবাসিক গ্যাস সংযোগ চালু হলে গোলাপগঞ্জে অগ্রাধিকার: এমপি এমরান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মামের রুট নিয়ে নতুন সিদ্ধান্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩ অবৈধ বালু উত্তোলন: গোয়াইনঘাটে ৪ মেশিন ধ্বংস, জরিমানা সাড়ে ৩ লাখ
advertisement
সিলেট বিভাগ

আবাসিক গ্যাস সংযোগ চালু হলে গোলাপগঞ্জে অগ্রাধিকার: এমপি এমরান

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার (সিলেট-৬) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে নতুন গ্যাসকূপ খনন না হওয়ায় দেশে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। নতুন গ্যাসকূপগুলোর খননকাজ শেষ হলে জাতীয় গ্রিডের চাহিদা পূরণ করে আবাসিক খাতে পুনরায় গ্যাস সরবরাহ সম্ভব হবে। তখন আবাসিক গ্যাস সংযোগ চালু হলে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গোলাপগঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া হবে।

শুক্রবার দুপুর ২টায় গোলাপগঞ্জ পৌর শহরের দাড়ীপাতন এলাকায় এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেন, এলপিজি তুলনামূলক নিরাপদ জ্বালানি। বিস্ফোরণের ঝুঁকি কম হওয়ায় যানবাহনে এলপিজি ব্যবহারে সবাইকে উৎসাহিত করা উচিত। এতে চালকদের সময় ও শ্রম সাশ্রয় হবে।

অনুষ্ঠানে এলপিজি অটো গ্যাস স্টেশনের স্বত্বাধিকারী ও গোলাপগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুর রহমান লিপন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, ছালিক আহমদ চৌধুরী, এম সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল আহমদ চৌধুরী, আমুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান খান, পৌর জামায়াতের আমির রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবীসহ শতাধিক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর

আবাসিক গ্যাস সংযোগ চালু হলে গোলাপগঞ্জে অগ্রাধিকার: এমপি এমরান

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মামের রুট নিয়ে নতুন সিদ্ধান্ত

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

অবৈধ বালু উত্তোলন: গোয়াইনঘাটে ৪ মেশিন ধ্বংস, জরিমানা সাড়ে ৩ লাখ