শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় সংবর্ধিত মাওলানা খলিলুর রহমান কাজে আসছে না বিয়ানীবাজারের ৯ কোটি টাকার শোধনাগার পতনউষারে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, বিপথে যুবসমাজ সিডনিতে দুই দিনব্যাপী দুর্গোৎসব শুরু শনিবার সুনামগঞ্জে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু, ছেলে আটক জগন্নাথপুরে কালবেলার ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন অসুরমর্দিনীর পূজার দায়িত্বে ‘অসুর’ শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা কুলাউড়ায় নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবকে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে কালবেলার ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

‘সত্য, সাহস, সুন্দর’ এবং ‘আঁধার পেরিয়ে’ এই প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে দেশের বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম এর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যুৎ ও জ্বালানি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা লিকছন, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর কর্মকর্তা শিমুল আলী, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুর রহমান আজাদসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় সংবর্ধিত মাওলানা খলিলুর রহমান

কাজে আসছে না বিয়ানীবাজারের ৯ কোটি টাকার শোধনাগার

পতনউষারে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, বিপথে যুবসমাজ

সিডনিতে দুই দিনব্যাপী দুর্গোৎসব শুরু শনিবার

সুনামগঞ্জে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু, ছেলে আটক

জগন্নাথপুরে কালবেলার ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

অসুরমর্দিনীর পূজার দায়িত্বে ‘অসুর’

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কুলাউড়ায় নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবকে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা

ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং