শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

সুনামগঞ্জের ধর্মপাশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে, পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ধর্মপাশা  উপজেলা পরিষদের পাশের পুকুরপাড়ে  এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

ব্রিফিংয়ে ইউএনও জনি রায় বলেন, দুর্গাপূজা চলাকালে প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

 ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ( ওসি )মো: আনোয়ার হোসেন বলেন, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ধর্মপাশা উপজেলায় মোট ২১ টি পূজা মন্ডপে 130 জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বিত কার্যক্রম অব্যাহত।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা

কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ

চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার