সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের দা'য়ের কোপে প্রাণ গেল গর্ভধারিণী বৃদ্ধা মা'য়ের।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া খাতুন (৭০) ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে নুরু আলমকে (৪৬) আটক করে থানা হেফাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিলো। এরই জেরে শুক্রবার ভোরে বৃদ্ধা রেজিয়াকে ঘুমন্ত অবস্থায় নুরু আলম ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় রেজিয়ার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে এবং ছেলে নুরুকে আটক করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ বিষয়টি নিশ্চিত করে বলেন- ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’