শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা! তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১
advertisement
সিলেট বিভাগ

কামারখাল মহিলা মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের পুরস্কার বিতরণী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল হাশিমের হাতেগড়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বোর্ডে মেধাতালিকায় উত্তীর্ণ ১২ জন কৃতী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২;টায় মাদ্রাসার নিজস্ব হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ হুসাইন এর সভাপতিত্বে এবং মাদরাসার মুহতামীম মাওলানা মতিউর রহমান -এর অত্যন্ত সুন্দর ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান, মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল মালিক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষাসচিব নুর হোসেন জিলানী ও স্বাগত বক্তব্য ও সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাদ্রাসার মুহতামীম মাওলানা মতিউর রহমান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এবারের বৃত্তি পরীক্ষায় মাদ্রাসাটি থেকে সর্বমোট ১২জন কৃতী ছাত্রী বোর্ডে মেধাতালিকায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়ে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে এই কৃতী শিক্ষার্থীদের শ্রীধরপাশা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাহিন আলম পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বোর্ডে মেধাতালিকায় স্থান পেয়ে মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখায় উত্তীর্ণ ১২ জন ছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, নারী শিক্ষার প্রসার, নৈতিকতার উন্নয়ন ও আদর্শ নাগরিক গঠনে কামারখাল জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা প্রশংসনীয় ভূমিকা রাখছে। তিনি আগামীতেও শিক্ষার এই গুণগত মান ও সফলতার ধারা অব্যাহত রাখার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উক্ত সংবর্ধনা সভায় মাদ্রাসার শিক্ষক, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ রায়,শফিক আলী, পল্লী চিকিৎসক মাওলানা জয়নুল আবেদিন, সমাজসেবক নুহেল আহমদ, সুজাত মিয়া তালুকদারসহ  পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, কৃতি ছাত্রীদের অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য

মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা!

তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১