বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশায় জিআর মামলায় চার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর পাইকুরাটি ইউনিয়নের বমলহাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ধর্মপাশা থানা-পুলিশ।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধর্মপাশা উপজেলার বমলহাটি গ্রামের আসন আলীর ছেলে মো. রাশিদ মিয়া (৩৫), রুপ্তম মিয়ার ছেলে মো. জামাল মিয়া (৪২), মৃত হোসেন আলীর ছেলে রুপ্তম মিয়া (৬৮) এবং বড়ইহাট গ্রামের শাহাব উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বারহাট্টা থানার জিআর মামলা নং-১২৮/২৫, তারিখ ১৪ আগস্ট ২০২৫-এর পরিপ্রেক্ষিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৪৪৭/৫০৬/১১৪/৩৪ ধারায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

অভিযানে গ্রেপ্তারের পর তাঁদের ধর্মপাশা থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশি পাহারায় তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ধর্মপাশা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো