বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু জামালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বেড়েছে মণ্ডপ; তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০০ ফুট সড়কে যানজটের ভোগান্তি, নাকাল নগরবাসী নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর-রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কাছে একটি হাঁসের খামারে লুটপাট ও হাঁস হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হিরন মিয়া বাদী হয়ে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী হিরন মিয়া দাবি করেন, গত ১২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে, টিটন মিয়া, হুমায়ুন মিয়া, হান্নান, মাসুম মিয়া, মনির হোসেন, মুসাব্বির মিয়া, মনিবুর মিয়া, মনসুদ মিয়া ও রব মিয়া একদল লোক নিয়ে তাঁর হাঁসের খামারে হামলা চালায়। এ সময় খামার থেকে প্রায় ২০০টি হাঁস নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি হাঁসের পায়ের নিচে পিষ্ট হয়ে এবং অন্যান্য কারণে আরও বেশ কিছু হাঁস মারা গেছে বলে দাবি করেন তিনি।

অভিযোগপত্রে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে হাঁসের খামারে প্রবেশ, হাঁস নিয়ে যাওয়া এবং ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় তাঁর খামারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে, ধর্মপাশা  থানা পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন

শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ

আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি

গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

জামালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বেড়েছে মণ্ডপ; তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১০০ ফুট সড়কে যানজটের ভোগান্তি, নাকাল নগরবাসী

নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা