বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু জামালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বেড়েছে মণ্ডপ; তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০০ ফুট সড়কে যানজটের ভোগান্তি, নাকাল নগরবাসী নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি

উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে জব্দকৃত ও স্তুপীকৃত পাথরের অস্তিত্ব যাচাইয়ে সরেজমিন তদন্ত করেছে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কমিটির আহ্বায়ক খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) মো. রবিউল ফয়সালের নেতৃত্বে খুকুবাড়ি, নেহালপুর ও সাউদগ্রামসহ আদালতের নির্দেশনায় উল্লেখিত নির্দিষ্ট দাগগুলো পরিদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর সহকারী পরিচালক আজিজুল হক ও মাসুক উন নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম এবং কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ কমিটির সদস্যরা।

পরিদর্শনকালে কোয়ারিতে থাকা জব্দকৃত পাথরের স্তুপ মাপজোখ না করে অনুমানের ভিত্তিতে পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর আগে মেসার্স পিয়াস এন্টারপ্রাইজ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে ৪৪ লাখ ২৩ হাজার ১১৩ ঘনফুট পাথরসংক্রান্ত অনুমোদন পেয়েছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেলে প্রতিবেদনটি আরও পূর্ণাঙ্গ করা যাবে।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন

শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ

আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি

গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

জামালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বেড়েছে মণ্ডপ; তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১০০ ফুট সড়কে যানজটের ভোগান্তি, নাকাল নগরবাসী

নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা