বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু জামালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বেড়েছে মণ্ডপ; তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০০ ফুট সড়কে যানজটের ভোগান্তি, নাকাল নগরবাসী নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ চুরি করে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রুহেল আহমদকে (৪২) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের পশ্চিম নিমাদল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুহেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষীপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম নিমাদল গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছয়ফুল ইসলাম আরব আলী ও আফিয়া খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে লক্ষিপাশা ইউনিয়নের মদনগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাছ চুরি করে বিক্রি করা হয়। এই মামলার এজাহারনামীয় আসামি রুহেল আহমদ।

এছাড়াও রুহেল আহমদ একাধিক বৈষম্যবিরোধী মামলারও আসামি বলে পুলিশ সূত্রে জানা যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী।

তিনি বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন

শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ

আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি

গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

জামালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বেড়েছে মণ্ডপ; তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১০০ ফুট সড়কে যানজটের ভোগান্তি, নাকাল নগরবাসী

নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা