সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটের বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌরশহরের দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিয়ানীবাজার সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সদস্য সচিব আব্দুল হালিম রানা ও পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন।
সমাবেশে বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে চলমান অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জাসাসের প্রতিবাদ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।