বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে জানালা ভেঙে বসতঘরে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় জানালা ভেঙে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মদন জাতুয়া গ্রামের ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক সঞ্জিত পাল। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সঞ্জিত পালের ছোট ভাই সুপ্রভাত পাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন।
অভিযোগে বলা হয়, রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষের দরজা খুলে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তল্লাশি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় বাড়ির মালিক সঞ্জিত পাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

▐ এই সম্পর্কিত আরো