বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের আজীবন দাতা সদস্য হলেন শিল্পপতি সেলিম আহমদ

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের আজীবন দাতা সদস্য মনোনীত হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট শিল্পপতি সেলিম আহমদ। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার খাগদিওর খালপার গ্রামের কৃতী সন্তান।

সম্প্রতি ফাউন্ডেশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী সংগঠনকে দুই হাজার পাউন্ড অনুদান প্রদান করেন সেলিম আহমদ। এর পরিপ্রেক্ষিতে তাঁকে আজীবন দাতা সদস্য হিসেবে মনোনীত করে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আলী আহমদ নেছাওর, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান আছকির, উপদেষ্টা ও অন্যতম আজীবন দাতা সদস্য এখলাছুর রহমান লায়েকসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সেলিম আহমদের এই অনুদানকে ফাউন্ডেশনের মানবকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচনা করছেন সংগঠনের নেতারা। তাঁর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তাঁকে স্বাগত ও আন্তরিক ধন্যবাদ জানান তাঁরা।

আজীবন দাতা সদস্য মনোনীত হওয়ায় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেলিম আহমদ। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সবার সহযোগিতায় মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

▐ এই সম্পর্কিত আরো