বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে বিশ্ব শিক্ষক দিবস পালন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজারে বিশ্ব শিক্ষক দিবস পালন ও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) উপজেলার বসন্তপুর জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমিতির দোলারবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শাখার সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাসান মো. রফিকুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শাখার সভাপতি মো. ইমাদ উদ্দিন মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা কমিটির উপদেষ্টা রুহুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ দত্ত ও সাংগঠনিক সম্পাদক খালিদুর রহমান মানিক।

সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক ও উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি সাইদুল আলম ডালিম, সহসভাপতি দুলাল হালদার, পিংকু দাস, আখতার হোসেন ও বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক কবির আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক কয়েছুর রহমান, সহশিক্ষা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন এবং সহআইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা শাখার অর্থ সম্পাদক মিছবাহ উদ্দিন, জাউয়া ইউনিয়ন কমিটির সভাপতি দিবাংশু দত্ত, সাধারণ সম্পাদক পরিতোষ পুরকায়স্থ ও সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, চরমহল্লা ইউনিয়ন কমিটির সভাপতি মইন উদ্দিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি বসু মালাকার এবং ভাতগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল গফফারসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো