রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাঁজাখোর বললেন রাশেদ খাঁন কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সিলেটের কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্ত এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সোনারখেওড় এলাকার একটি কৃষিজমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাহিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তবর্তী কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন বিষয়টি কানাইঘাট থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় কয়েকজনের দাবি, শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। তাঁদের ধারণা, শুক্রবার রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, খবর পেয়ে পুলিশ সোনারখেওড় সীমান্ত এলাকা থেকে শাহিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে। গুলিতে মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

▐ এই সম্পর্কিত আরো

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাঁজাখোর বললেন রাশেদ খাঁন

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত