বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় সাবেক চেয়ারম্যানপুত্রের বিরুদ্ধে অভিযোগ, হুমকির ঘটনায় থানায় জিডি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ইদ্রিস তালুকদারের ছেলে তোফায়েল তালুকদারের বিরুদ্ধে হাওরে নৌকায় নারীদের দিয়ে অশ্লীল নাচ-গানের আয়োজন এবং এর প্রতিবাদ করায় স্থানীয় এক বাসিন্দাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ঢাকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সচিবালয়ে কর্মরত আটগাঁও গ্রামের বাসিন্দা এম টি এ রোমান নামের এক ভুক্তভোগী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে হাওরে নৌকায় তোফায়েল তালুকদারের নেতৃত্বে নারীদের নিয়ে অশ্লীল নাচ-গানের আয়োজন করা হয়। এবং তোফায়েল তালুকদার নিজেই এসব অশ্লীল নাচগান তার ফেসবুক আইডিতে লাইভ প্রচার করেন। ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, ওই আয়োজনের প্রতিবাদ করায় এম টি এ রোমানকে ফোনে হুমকি দেওয়া হয়। পরে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি শাহবাগ থানায় জিডি করেন। জিডি সূত্রে জানা যায়, এম টি এ রোমান শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন।


জিডিতে রোমান উল্লেখ করেন, গত ১৬ আগস্ট তোফায়েল তালুকদারের বড় ভাই তোফাজ্জল তালুকদারকে ইয়াবা ও চোলাই মদসহ পুলিশ আটক করে। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন। এসব বিষয়ে প্রতিবাদ করায় তখন থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রোমানের অভিযোগ, সর্বশেষ গত ৭ অক্টোবর তোফায়েল তালুকদার তাকে ফোন করে হুমকি দেন। ওই ফোনালাপের রেকর্ড তার কাছে রয়েছে বলেও জানান তিনি। যাত্রাগানের নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে আনন্দ-উল্লাসের ঘটনায় প্রতিবাদ জানালে তোফায়েল তার ওপর ক্ষিপ্ত হয়ে উটে। এ সময় তাকে এলাকা থেকে বের করে দেওয়ার পাশাপাশি তার বাবাকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রোমানের। 

একইসঙ্গে তার মা-বোনকে নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন। ভুক্তভোগী এম টি এ রোমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনিয়ম ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার অবস্থান থেকে প্রতিবাদ করে আসছি। এসব বিষয়ে প্রতিবাদ করায় আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে।

সর্বশেষ অশ্লীল নাচ-গানের আয়োজনের প্রতিবাদ করায় আমাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। আমার পরিবারকে নিয়েও কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চাই।”

স্থানীয় বাসিন্দা অলিউর রহমান চৌধুরী বলেন, “আমাদের হাওর এলাকায় এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও ক্ষোভ রয়েছে। কোনো অনিয়মের প্রতিবাদ করায় কাউকে হুমকি দেওয়া হলে সেটিও গুরুতর বিষয়। প্রশাসনের উচিত অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা এবং কেউ দোষী হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।”

এবিষয়ে অভিযুক্ত তোফায়েল তালুকদার অশ্লীল নাচগান আয়োজনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এটা ভাসমানভাবে করা হয়েছে এবং আয়োজনে আমি একা না। এখানে এলাকার ৪৩ জন যুবক ছিল। আমি ফেসবুকে লাইভ দিয়েছি, এটাই আমার ভুল। তিনি বলেন, আমার বিরুদ্ধে এখন যেটা হচ্ছে এটা পূর্ব শত্রুতার জেড়ে।

স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান বলেন, আয়োজকদের মধ্যে অধিকাংশরাই চেয়ারম্যানের লোকজন। এরা এগুলো করেই। এমন জঘন্যতম অশ্লীল কর্মকাণ্ড করার পরেও প্রতিবাদ করার পরিস্থিতি নেই বলে জানান তিনি। 

অভিযুক্ত তোফায়েল তালুকদার আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন্ নোমানের আপন ভাতিজা। চেয়ারম্যান বলেন, আমার ভাতিজা ফেসবুকে ছেড়েছে এটা সত্য। তবে কে বা কাহারা এটা আয়োজন করেছে এর সঠিক তথ্য আমি জানি না। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুহেল বলেন, মৌকার মধ্যে নৃত্য করা হয়েছে। কে বা কারা এটা করেছে কোথায় করেছে এগুলো বের করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা