বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা
advertisement
সিলেট বিভাগ

মোহনগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়ার পর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ ফজলুর রহিম কাজল (অব.) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত ফজলুর রহিম ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার নওধার সৌরবিদ্যুৎ প্লান্টে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন ফজলুর রহিম। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ওই দিন দুপুরে এক স্বজন তাঁকে ধর্মপাশাগামী একটি অটোরিকশায় দেখেছেন বলে পরিবারের সদস্যদের জানান। এরপর থেকেই তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় তাঁর ছেলে মারুফ হাসান রনক গত বুধবার রাতে ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তির ছেলে থানায় জিডি করেছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছিল।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, ফজলুর রহিমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা