আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উপশাখায় কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের উপশাখা কার্যালয়ে এ উপলক্ষে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে কেক কাটেন আইএফআইসি ব্যাংকের সাচনা বাজার উপশাখার ব্যবস্থাপক শরিফুল আলম শাওন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সায়েম রহমান চৌধুরী, আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্টস অফিসার মাঈন উদ্দিন চিশতী, মার্কেটিং অফিসার মো. রিয়ান উদ্দিন সামরাজ এবং ট্রানজেকশন সার্ভিস অফিসার মাহবুবুর রহমান।
গ্রাহক উজ্জ্বল রায় বলেন, সাচনা বাজার উপশাখা চালু হওয়ার পর এলাকার মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ অনেক সহজ হয়েছে। ব্যাংকের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে দ্রুত সেবা দিয়ে থাকেন। আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে তিনি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
গ্রাহক মো. জাকির হোসেন বলেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার ও সেবার মান ভালো। বিশেষ করে দ্রুত সময়ে প্রয়োজনীয় সেবা পাওয়ায় গ্রাহকরা সন্তুষ্ট। ভবিষ্যতে ব্যাংকটি আরও বড় পরিসরে গ্রাহকদের সেবা দেবে বলে প্রত্যাশা করেন তিনি।
গ্রাহক বিষ্ণুপদ সূত্রধর বলেন, সাচনা বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্যাংকের উপশাখা থাকায় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উভয়েই উপকৃত হচ্ছেন। তিনি আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।
এ সময় ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সবাই শুভেচ্ছা ও আনন্দ ভাগ করে নেন।