শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

সুনামগঞ্জের জামালগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী ৩০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মহসিন কবিরের সভাপতিত্বে এবং কো-চেয়ারম্যান রেজাউল করিম কাপ্তানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুর রব এবং জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ বি এম মাছুম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায়, ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. খাতিবুন নেছা এবং সমাজসেবক এম আল-আমিন।

স্বাগত বক্তব্য দেন ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সদস্য এহসানুল হক আলাউদ্দিন। এছাড়া চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী জাইমা মোসফিরাত বক্তব্য রাখে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমের মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের এ অর্জন পরিবার ও পুরো জামালগঞ্জের জন্য গর্বের। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষার্থীদের পাশে এগিয়ে এলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

এ সময় কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বিনাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা তালুকদার, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছমিন নাহার এবং ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সহসভাপতি ফয়জুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এদিকে, যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল ইসলাম ও গ্রিসপ্রবাসী হাদিউল ইসলাম স্বদেশে আগমন উপলক্ষে তাঁদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা

কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ

চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার