শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভার্ড চক্ষু হাসপাতালের আয়োজনে এবং কম্প্রেহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্ট ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।

র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ডা. ইকবাল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল নাসিম সোহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, সুনামগঞ্জ ভার্ড হাসপাতালের ব্যবস্থাপক মো. নুর হোসেন, অরবিস প্রজেক্টের প্রজেক্ট অফিসার গোলাম রায়হান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

এ সময় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপজেলা স্বাস্থ্য পরিদর্শিকা মল্লিকা দাশ, নার্সিং সুপারভাইজার সুজন দেবনাথ, সিনিয়র স্টাফ নার্স আকলিমা খাতুন, নার্স সাহারা খাতুন, সুরভী আহমদ ও মিডওয়াইফ রনি আক্তারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলায় বিনামূল্যে গণচক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ করা হবে। ছানিযুক্ত রোগীদের সব ধরনের অপারেশন বিনামূল্যে করার পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণকারীদের ৩০ দিন পর্যন্ত ফলোআপে রাখা হবে।

আয়োজকদের লক্ষ্য উপজেলার সব ছানিযুক্ত রোগীকে এ সেবার আওতায় আনা। তাদের ধারণা, শান্তিগঞ্জ উপজেলায় ছানিযুক্ত রোগীর সংখ্যা প্রায় এক হাজার থেকে দেড় হাজার। এ লক্ষ্যে উপজেলার আটটি ইউনিয়নে চক্ষুসেবা ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শুরুর আগে মাইকিং ও পোস্টারিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হবে, যাতে ইউনিয়ন ও গ্রামের অসহায়-দরিদ্র কোনো ছানিযুক্ত রোগী সেবা থেকে বঞ্চিত না হন।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা

কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ

চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার