মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

সিলেটের বিশ্বনাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর (৭৬) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রামে ইন্তেকাল করেন তিনি। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকালে তবলপুর মাঝপাড়া মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব বিন কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীকে গার্ড অব অনার প্রদান করে। পরে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জানাজার আগে প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) শিহাব বিন কাশেম। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাঁদের অবদান ও ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাঁদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান চিরদিন অক্ষুণ্ন থাকবে।

তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তবলপুর পুরান জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলামের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা মখদ্দুছ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা, সমাজসেবী সফিক মিয়া, রইছ আলী, জমির আলী, সমাজসেবক আব্দুর রব সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান

যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন

৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির