শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

শিল্পকলা একাডেমির সম্মাননার টাকা দুই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীকে দিলেন মশিউর

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫ হিসেবে পাওয়া অর্থের পুরোটাই দুই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর হাতে তুলে দিয়েছেন শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের প্রেসিডেন্ট মো. মশিউর রহমান রিপন।

জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে দুই শিল্পীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা দেন তিনি।

শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার মৌলভীবাজারের পাঁচ গুণীজনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫’ দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—সৃজনশীল সাংস্কৃতিক গবেষক অধ্যাপক মামুনুর রশীদ, আবৃত্তিশিল্পী রোকসানা আক্তার, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক মো. মশিউর রহমান রিপন, চলচ্চিত্রে চৌধুরী শামসুল আরেফীন এবং যন্ত্রসংগীতে মো. রুবেল মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বলেন, কৃষ্টি ও সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। সাংস্কৃতিক চর্চা মানুষের সুন্দর মনন গড়ে তোলে। সুস্থ সংস্কৃতির বিকাশে তাঁর সরকার কাজ করছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

সম্মাননা গ্রহণের পর মশিউর রহমান রিপন বলেন, এই স্বীকৃতি তাঁর সাংস্কৃতিক অঙ্গনে কাজের পরিধি আরও বাড়িয়েছে। তিনি সম্মাননাটি শ্রীমঙ্গলের সব সাংস্কৃতিক সংগঠনকে উৎসর্গ করেন।

একই মঞ্চে নিজের সম্মাননার অর্থ দুই প্রতিভাবান দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর হাতে তুলে দেওয়ায় উপস্থিত সংস্কৃতিজন ও অতিথিদের প্রশংসা কুড়ান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমানসহ স্থানীয় সংস্কৃতিজন, গুণী ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা

কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ

চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার