শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর অগ্রণী উচ্চ বিদ্যালয়

‘শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা গড়ে তোলেন ভবিষ্যৎ প্রজন্ম’—এই ভাবনাকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী জুমায়রা আল সফর।

অনুষ্ঠানের শুরুতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রহিমা বেগম পবিত্র কোরআন তেলাওয়াত এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তজো অলমিক গীতা পাঠ করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাইয়্যান তাহমীদ হোসাইন, সপ্তম শ্রেণির মাহিশা হক, অষ্টম শ্রেণির মীম ইসলাম, নবম শ্রেণির তমাশ্রী অলমিক ও দশম শ্রেণির জুমায়রা আল সফর।

এতে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া ও মীরা শর্মা।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে কেক কাটেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের এমন আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিকতার বন্ধন আরও দৃঢ় হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা

কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ

চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার