শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

সড়কের পাশ থেকে মাটি কেটে স্তূপ, ধর্মপাশায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশায় ধর্মপাশা-গাছতলা সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। তবে কাজ শুরুর পর সড়কের পাশ থেকে মাটি কেটে তা আবার সড়কের পাশেই স্তূপ করে রাখার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের একেবারে পাশ থেকে মাটি কেটে নেওয়ার ফলে রাস্তার পাশের জমি, পরিবেশ ও পানি নিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সড়কের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, সড়কের এক পাশে বড় বড় গাছের সারির নিচ থেকে মাটি কাটা হয়েছে। অপর পাশে রয়েছে ধানক্ষেত ও জলাশয়। কাটা মাটি আবার সড়কের পাশেই দীর্ঘাকারে স্তূপ করে রাখা হয়েছে। এ সময় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতেও দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের উন্নয়ন বা সংস্কারকাজে মাটির প্রয়োজন হলে নির্ধারিত নিয়ম ও প্রকল্পের নির্দেশনা অনুযায়ী মাটি সংগ্রহ করা উচিত। কিন্তু রাস্তার পাশ থেকে মাটি কেটে একই এলাকায় ফেলে রাখায় কাজের পদ্ধতি নিয়ে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

তাদের আশঙ্কা, এভাবে সড়কের পাশ থেকে মাটি কাটার কারণে বৃষ্টির পানি জমে যাওয়া, সড়কের পাশের মাটি ধসে পড়া কিংবা ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব ও নিরাপত্তায় বিরূপ প্রভাব পড়তে পারে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি সড়কের পাশ থেকে মাটি কাটার কারণ, অনুমোদন এবং প্রকল্পের নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে কি না—তা যাচাইয়ের দাবি জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, তিন স্তরের নিরাপত্তা

কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ

চুনারুঘাটে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

বানিয়াচং-আজমিরীগঞ্জে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বৈঠক, জানে না থানা পুলিশ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার