মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় মুলাগুল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাসাসের সভাপতি সালেক আহমদের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস রায়হান ও ইউপি জাসাসের সাধারণ সম্পাদক লায়েক আহমদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল।

প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা জাসাসের সভাপতি ও জেলা জাসাসের কুটির শিল্পবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক জাকারিয়া সিদ্দিকী লিটন ও যুববিষয়ক সম্পাদক বদরুল আলম মেম্বার। বিশেষ বক্তার বক্তব্য দেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও জেলা জাসাসের সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কলিম উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা কামাল, সদস্য আফসার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল করিম, সাতবাঁক ইউপি জাসাসের সভাপতি রফিকুল ইসলাম, দিঘীরপাড় ইউপি জাসাসের সভাপতি ইসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবির।

এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য জহির উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ আহমদ, বিএনপি নেতা হারুন রশিদ, নিজাম উদ্দিন ও কালাম উদ্দিন, উপজেলা যুবদল নেতা শামীম আহমদ, সাজু আহমদ ও শাহাব উদ্দিন এবং পৌর যুবদল নেতা ইফতেখার মালেক নাঈমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন জাসাসের নবগঠিত কমিটির প্রায় সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী