মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের দায়ে সাহেব আলী (নরপতি) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাজার বাজার বালুমহালের আশ্রাফপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রাজার বাজার ব্রিজের এক কিলোমিটারের মধ্যে এবং বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের সময় সাহেব আলীকে আটক করা হয়। তিনি উত্তর নরপতি গ্রামের সিরাজ আলীর ছেলে।

আটক ব্যক্তি জানান, বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলন করা নিষিদ্ধ—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না।

পরে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্টদের বালুমহালের নির্ধারিত সীমানার মধ্যে থেকে বালু উত্তোলন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার বলেন, জনস্বার্থ, পরিবেশ রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী