শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন ছাতকের চাঁনপুরে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক বিশ্বনাথে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইউপি সদস্যের মৃত্যু সাংবাদিকদের কল্যাণে এবিজি ফাউন্ডেশনের ২০ লাখ টাকার সহায়তা ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও সুন্দর ও উন্নত হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে, তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। একই সাথে যুবসমাজকে মাদকসহ সকল অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী করার আহŸান জানান তিনি।

বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও জনবলসংকটের চিত্র তুলে ধরে মন্ত্রী আরও বলেন, একটি প্রাচীনতম বিদ্যালয়ের এমন করুণ অবস্থা হয়তো বাংলাদেশের আর কোনো সরকারি উচ্চ বিদ্যালয়ে নেই। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবিগুলো শুনে মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরে পড়ে আছি। আগামী এক মাসের মধ্যে শিক্ষকস্বল্পতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপির বরাদ্দ থেকে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ ও খেলাধুলার সামগ্রী, উপজেলা হেলথ কমপ্লেক্সে এসি এবং গ্রাম পুলিশদের বাইসাইকেল বিতরণ করা হয়। পরবর্তীতে বিকেল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরেফিন খান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের এএসপি মোঃ নুমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম

বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

ছাতকের চাঁনপুরে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

বিশ্বনাথে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইউপি সদস্যের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে এবিজি ফাউন্ডেশনের ২০ লাখ টাকার সহায়তা

ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০