শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন ছাতকের চাঁনপুরে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক বিশ্বনাথে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইউপি সদস্যের মৃত্যু সাংবাদিকদের কল্যাণে এবিজি ফাউন্ডেশনের ২০ লাখ টাকার সহায়তা ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০
advertisement
সিলেট বিভাগ

ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা

ছাতকের বাগবাড়ি এলাকায় বিদ্যুৎ ট্রান্সফরমার এর সাথের তামার তার বুধবার রাতে  চুরি হয়ে যায়। এজন্য  বাগবাড়ি ও আশ-পাশ এলাকায় বৃহস্পতিবার রাত ২  টা থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অন্যান্য দিনের চেয়েও লোড শেডিং  বেশি  ছিলো। কাজেই এলাকার মানুষ অস্বস্তিতে  ছিলেন। রাতে বিদ্যুৎ আসবে একটু স্বস্তিতে ঘুমাবেন এই প্রত্যাশায়  ছিলেন সবাই।

১১ টায় বিদ্যুৎ আসে আবার  কিছু সময় পর লোড শেডিংয়ে চলে যায়। কিন্ত রাত দুইটার দিকে তার চুরির কারণে লাইনের বিদ্যুৎ  বন্ধ হয়ে যায়। এসময় অসহ্য গরমে মানুষ থাকেন ঘরের বাহিরে। রাস্তায় হাটা-হাটি করে রাত পার করছেন অনেকেই। 

ইদানিং ছাতক শহর সহ গ্রাম এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। গ্রামাঞ্চলে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি  ও গরুচুরি হচ্ছে অহরহ। 

শহরের বিদ্যুতের তার, লোহা, এসি'র পাইপ সহ বাসাবাড়ির বিভিন্ন মালামাল চুরি হয়ে যাচ্ছে। চোরের উপদ্রবে শান্তিতে নেই শহরের মানুষ। 

এদিকে প্রত্যন্ত এলাকায়ও  চুরি বৃদ্ধি পেয়েছে উপজেলার  চরমহল্লা ইউনিয়নের চরচৌড়াই (আশাকাচর) গ্রামের মোঃ সোনা মিয়ার (সোনাই) গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরি হয়েছে ১৯ সেপ্টেম্বর রাত। 

২০ সেপ্টেম্বর দিবাগত রাতে চরমহল্লা ইউনিয়নের ছিক্কা গ্রামের জামে মসজিদের তালা ভেঙ্গে দুটি ব্যাটারি চুরেরা চুরি করে নিয়ে যায়। 

দুই দিনের মধ্যে দুইটি চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে  উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটেছে। শহর ছাড়াও প্রত্যন্ত এলাকায় ও এখন মাদকের ছড়াছড়ি রয়েছে। যুব সমাজ ধাবিত হচ্ছে নেশা ও অনলাইন জুয়ার দিকে।

এছাড়া ও ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল -শিবির  সংঘর্ষ, চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বৃহস্পতিবার। দুইটি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫০ জন লোক আহত হয়েছেন। অনেক মালামালেরও ক্ষয় ক্ষতি হয়েছে। 

গত ২১ সেপ্টেম্বর হামলার শিকার হন নোয়ারাই ইউনিয়নের  জয়নগর গ্রামের মাসুক মিয়া। সন্ধ্যায় হামলাকারীরা তার গরু ক্রয়ের এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর কিছুদিন আগে লাফার্জ হোলসিম কারখানা সংলগ্ন এলাকায় ব্যবসায়ী শাহীনুর রহমান বাবুলের ৩ লক্ষ টাকা দিনে দুপুরে ছিনতাই হয়েছে। 

সব মিলিয়ে ছাতকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেই যাচ্ছে।  এভাবে চুরি-ছিনতাই, মারামারি ও মাদকের ছড়াছড়ি চলতে থাকলে ছাতকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশংকা রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছাতকে চুরি-ছিনতাই, মাদক ও মারামারি বৃদ্ধি, হতাশ নাগরিকরা

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম

বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

ছাতকের চাঁনপুরে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

বিশ্বনাথে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইউপি সদস্যের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে এবিজি ফাউন্ডেশনের ২০ লাখ টাকার সহায়তা

ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০